গণমাধ্যমের সহায়তা চাইলেন পরিবেশ মন্ত্রী

০২ জানুয়ারি ২০২০ (নিউজ ডেস্ক): পরিবেশ সুরক্ষায় গণমাধ্যমের সহায়তা চাইলেন পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সহযোগিতা চাইলেন।

তিনি বলেন, পলিথিন, প্লাস্টিকসহ ক্ষতিকর বস্তুর ব্যবহার বন্ধ-সহ সার্বিক দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমের সহায়তা প্রয়োজন।

মন্ত্রী বলেন, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ কাঙ্ক্ষিত পর্যায়ে আনতে সরকারের সব উদ্যোগের সাথে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সবার সম্মিলিত চেষ্টাতেই পরিবেশ সুরক্ষায় সফল হওয়া যাবে।

পরিবেশমন্ত্রী বলেন, ক্রান্তিকালে গণমাধ্যম বলিষ্ঠ ভূমিকা পালন করে। দুর্নীতি, অনিয়ম দূর করতে দেশের গণমাধ্যমগুলোর দায়িত্বশীল ভূমিকাও প্রশংসনীয়। বর্তমান গণতান্ত্রিক সরকার অবাধ তথ্য প্রবাহ ও জনগণের মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। এজন্য সরকার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি অনলাইন গণমাধ্যমকেও পর্যায়ক্রমে রেজিস্ট্রেশন দেয়া অব্যাহত রেখেছে।

পরিবেশ মন্ত্রী/এসকেএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *