নিউজ ডেস্ক: গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের স্কুলবাজার এলাকা থেকে একটি হিমালয়ান প্রজাতির শকুন উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিকেলে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন তীর গাইবান্ধা সরকারি কলেজ শাখার সদস্যরা এ শকুন উদ্ধার করেন।
তীর সূত্রে জানা যায়, তীরের সদস্যরা বিকেলে মুঠোফোনে খবর পান, স্কুলবাজার এলাকায় একটি অসুস্থ শকুন আটক করে রেখেছেন এলাকাবাসী। পরে তীর কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত হাসান, আইইউসিএনের শকুন সংরক্ষণ প্রকল্পের মুখ্য গবেষক সারোয়ার আলম ও গাইবান্ধা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলামকে বিষয়টি সম্পর্কে অবগত করা হয়। তাদের সহায়তায় ও পরামর্শে শকুনটি উদ্ধার করা হয়।
উপস্থিত ছিলেন তীর গাইবান্ধা সরকারি কলেজ শাখার সদস্য ও সাবেক সভাপতি জিসান মাহমুদ, বর্তমান সাংগঠনিক সম্পাদক আব্দুর রহীম, সদস্য রাশেদুল ইসলামসহ অন্যরা।
উল্লেখ্য, এই বছর তীর গাইবান্ধা সরকারি কলেজ শাখা মোট ৭টি হিমালয়ান শকুন উদ্ধার করে। শকুন উদ্ধার শেষে স্থানীয় লোকজনের মধ্যে জনসচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়। সন্ধ্যায় কর্তৃপক্ষের পরামর্শক্রমে শকুনটিকে গাইবান্ধা বন বিভাগে হস্তান্তর করা হয়।
শকুন/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply