আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইল থেকে অপহরণের পর গাজায় ১০০ থেকে ১৫০ জনকে জিম্মি করে রাখা হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘে ইসরাইলের রাষ্ট্রদূত গিলাদ এরদান।
মঙ্গলবার সকালে ইসরাইলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ৫০ জন জিম্মির পরিবারকে সেনাবাহিনী অবহিত করেছে।
সামরিক বাহিনী জিম্মি সংক্রান্ত আরও তথ্য যাচাই করার সাথে সাথে আরও পরিবারের সাথে যোগাযোগ করবে বলে তিনি জানান।
এদিকে গাজায় মৃতের সংখ্যা এখন ৭০০ জনের ওপরে বলে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
তারা বলেছে, ইসরাইলি বিমান হামলায় নিহতদের মধ্যে শতাধিক শিশু ও একশ’র বেশি নারী রয়েছেন।
সোমবার গাজায় একদিনে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ নিহত হয়েছে- যার সংখ্যা প্রায় ৩০০ জনের মতো। এরমধ্যে দুই-তৃতীয়াংশ বেসামরিক নাগরিক বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়।
ফিলিস্থিন/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply