নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন প্রথম আনুষ্ঠানিক অভিবাদন গ্রহণ করেছেন। সদ্য দায়িত্বভার গ্রহণ করা রাষ্ট্রপতিকে বঙ্গভবনের ক্রিডেনশিয়াল মাঠের দক্ষিণ-পশ্চিম অংশে এই গার্ড অব অনার প্রদান করা হয়।

মঙ্গলবার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন গার্ড অব অনার গ্রহণ করেন
আজ বঙ্গভবনে রাষ্ট্রপতিকে রেওয়াজ অনুযায়ী গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রপতি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
সোমবার সন্ধ্যায় রাষ্ট্রপতি প্রথম অফিস করেন, তাই গতকাল আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা যায়নি। ফলে আজ সকালে এ কর্মসূচি পালন করা হয়। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। সেসময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর যৌথ ব্যান্ড দল স্বাগত সুর বাজায়। সকাল সাড়ে ১০টার দিকে পরিবারের সদস্যরা এবং বঙ্গভবনের কর্মকর্তারা অনুষ্ঠানটি প্রত্যক্ষ করেন।
দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে গতকাল বঙ্গভবনের দরবার হলে শপথ অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের স্থলাভিষিক্ত হন মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ মোহাম্মদ সাহাবুদ্দিন।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের স্ত্রী ডক্টর রেবেকা সুলতানাসহ পরিবারের সদস্যরা গতকাল রাত ৮টা ৫০ মিনিটে গুলশানের বাসা থেকে মোটর শোভাযাত্রায় বঙ্গভবনে আসেন।
বঙ্গভবনে পৌঁছুলে প্রধান ফটকে রাষ্ট্রপতিকে স্বাগত জানান প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) চৌকস অশ্বারোহী দল। সেখান থেকে প্রধান ভবনের গেটে বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।
আরও পড়ুন: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বীর মুক্তিযোদ্ধা ও মাঠপর্যায়ের রাজনীতিবিদ
ওই সময় রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বডুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, প্রেস সচিব জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি/এএমএম/কিউটি
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply