চাঁদ দেখা যায়নি, শুক্রবার ঈদ

১২ মে ২০২১ (নিউজ ডেস্ক): শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল বাংলাদেশে ঈদ হচ্ছে না। ফলে এবার রমজান মাস হচ্ছে ৩০ দিনের। ঈদুল ফিতর উদযাপিত হবে শুক্রবার।

বুধবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনে সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

ধর্ম মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বলেছে, দেশের কোথায়ও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার ঈদ বলে বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে, সৌদি আরবে মঙ্গলবার চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল বৃহস্পতিবার দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে।

ঈদের চাঁদ/টিটি/কিউটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *