চাঁদপুরে নির্বাচনী সহিংসতায় দুইজন নিহত

৫ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): চাঁদপুরের কচুয়া ও হাইমচর উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট গ্রহণ চলাকালে নির্বাচনী সহিংসতায় দুজন নিহত হয়েছেন।

বুধবার বেলা সাড়ে তিনটার দিকে পৃথক দুটি সহিংসতার ঘটনায় এই দুজন নিহত হন। নির্বাচনী সহিংসতায় দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ।

নিহত দুজনের মধ্যে একজন হলেন ১৮ বছর বয়সী শরীফ হোসেন। তিনি কচুয়া উপজেলার সাচার ইউনিয়নের শহীদ উল্লাহর ছেলে। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, বুধবার বেলা সাড়ে তিনটায় কচুয়ার সাচার নয়াকান্দি এলাকার সদস্য প্রার্থী জাকির হোসেনের সমর্থক শরীফ হোসেনকে একা পেয়ে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। আর হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাহেরচর এলাকায় বেলা তিনটায় নৌকার চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন সরদারের সমর্থক এক যুবককে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। পরে তিনি মারা যান। তবে তার পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।

নির্বাচনী সহিংসতা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ