চাকুরিজীবীদের দিতে হবে সম্পদের হিসাব

২৬ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): সম্পদের হিসাব দিতে হবে সরকারি চাকুরিজীবীদের। সরকারের পক্ষ থেকে এমন নির্দেশ জারি করা হয়েছে। চাকুরির আচরণ বিধিমালা অনুযায়ী পাঁচ বছর পরপর সম্পদের হিসাব জমা দেয়ার নিয়ম অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে চিঠি দিয়েছে সব মন্ত্রণালয় ও বিভাগকে। চিঠিতে স্বাক্ষর করেন উপ-সচিব নাফিসা আরেফীন।

জানা গেছে, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯ অনুযায়ী পাঁচ বছর পরপর সরকারি চাকুরিজীবীদের সম্পদ বিবরণী দাখিলের নিয়ম রয়েছে। তবে সরকারি চাকুরিজীবীরা এ নিয়ম মানছেন না। ফলে জনপ্রশাসন মন্ত্রণালয় সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব/সচিবদের কাছে চিঠি পাঠিয়েছে।

আরও পড়ুন: খোলা থাকবে ১৮ মন্ত্রণালয় ও বিভাগ

চিঠির সাথে সরকারি কর্মচারীর জমি/বাড়ি/ফ্ল্যাট/ সম্পত্তি কেনা বা অর্জন ও বিক্রির অনুমতির জন্য আবেদনপত্রের নমুনা ফরম এবং বর্তমান সম্পদ বিবরণী দাখিলের ছকও দেয়া হয়েছে।

সম্পত্তির হিসাব/আরএম/কিউটি

http://artnewsbd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *