চাপে থেকেই দিন শেষ করল বাংলাদেশ

১২ ফেব্রুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): উইন্ডিজের চার শতাধিক রানের জবাবে দ্বিতীয় দিনঢাকা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়ে চাপের মুখে বাংলাদেশ। ওপেনার সৌম্য সরকার ফিরে গেছেন রানের খাতা না খুলেই। এরপর নাজমুল হোসন ফিরে গেছেন মাত্র ৪ রানে।

দুই ব্যাটসম্যানের বিদায়ে চাপে পড়া দলকে খেলায় ফেরাতে চেষ্টা করেন তামিম ইকবাল। তার সাথে ছিল অধিনায়ক মুমিনুল হক সৌরভ। তৃতীয় উইকেটে তারা গড়েন ৫৮ রানের জুটি। এরপর এরপর মাত্র ৬ বলে ২ রানের ব্যবধানে উইকেট হারান মুমিনুল-তামিম। মুমিনুল ফেরেন মাত্র ২১ রানে। তামিম ফেরেন ৪৪ রানে।

দলীয় ৭১ রানে সৌম্য, শান্ত, মুমিনুল ও তামিম ইকবালের উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের শঙ্কায় টাইগাররা। দলকে খেলায় ফেরাতে চেষ্টা করেন মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুন।

পঞ্চম উইকেটে মুশফিক-মিঠুনের অবিচ্ছিন্ন ৩৪ রানের জুটিতে দ্বিতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ। ২৭ ও ৬ রানে ব্যাটিংয়ে আছেন মুশফিক-মিঠুন।

এরআগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে প্রথম দিনে ৫ উইকেটে ২২৩ রান করা উইন্ডিজ শুক্রবার অলআউট হয় ৪০৯ রানে।

ক্রিকেট/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *