চাইনিজ টিকার পরীক্ষা স্থগিত

১০ নভেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): ব্রাজিলে চীনের করোনা টিকা পরীক্ষা স্থগিত করা হয়েছে। একজন টিকা গ্রহনকারীর শরীরে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিলে ব্রাজিলের স্বাস্থ নিয়ন্ত্রক সংস্থা এ সিদ্ধান্ত নেয়। সোমবার দেশটির স্বাস্থ নিয়ন্ত্রক সংস্থা এ কথা জানায়।

এদিকে চীনা ঔষধ কোম্পানী সিনোভেক বায়োটেকের করোনাভ্যাক টিকা সম্পর্কে এই ঘোষণা এমন দিনে এলো যেদিন মার্কিন কোম্পানী ফাইজার তাদের তৈরি টিকার কার্যকারিতা ৯০ শতাংশ বলে দাবি করেছে।

ব্রাজিলের নিয়ন্ত্রক সংস্থাা আনভিসা এক বির্বতিতে বলেছে, গত ২৯ অক্টোবর টিকার মারাত্মক বিরূপ পতিক্রিয়ার প্রেক্ষিতে তারা এর পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।

এতে বিস্তারিত আর কিছু উল্লেখ করা হয়নি। তবে সংস্থাটি ঘটনার জোর তদন্ত চালাচ্ছে।

উল্লেখ্য, সিনোভেক, ফাইজার ও অক্সফোর্ডেও টিকার তৃতীয় ধাপের পরীক্ষা চলছে। এই তিনটি টিকারই পরীক্ষা ব্রাজিলে চালানো হচ্ছে।

বিশ্বে যুক্তরাষ্ট্রের পরেই করোনায় সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে ব্রাজিলে। এ পর্যন্ত দেশটিতে ১ লাখ ৬২ হাজার লোক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে।

আন্তর্জাতিক/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *