জনগণ শেখ হাসিনাকেই ক্ষমতায় রাখবে

৯ সেপ্টেম্বর ২০২২ (নিউজ ডেস্ক, নওগাঁ): আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে দেশের উন্নয়ন হয়েছে। তাই আগামী নির্বাচনে আবারও দেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবে। এমনটাই বলেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

শুক্রবার নওগাঁর জেলা পরিষদ মিলনায়তনে নিয়ামতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশে আর কখনও তত্ত্বাবধায়ক সরকার আসবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থাতেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ইভিএম না ব্যালটে হবে তা ঠিক করবে নির্বাচন কমিশন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, বিএনপি আবারও আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে। আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের এই ষড়যন্ত্র সফল হতে দেবে না।

তিনি আগামী নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাংগঠনিক কর্মকাণ্ড আরও শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক ওমর ফারুক সুমন।

খাদ্যমন্ত্রী/এসকেএম/আরএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *