১৪ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকীতে জাতীয় শোক দিবস ২০২২’ যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।
১৫ আগস্ট সভায় জাতীয় শোক দিবস উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তরসমূহের কর্মসূচি চূড়ান্তকরা হয়।
সিদ্ধান্তের মধ্যে রয়েছে: জাতীয় শোক দিবসের কর্মসূচি গণমাধ্যম এবং জনসাধারণের কাছে তুলে ধরা, বেতার ও টেলিভিশনে বিশেষ অনুষ্ঠান প্রচার, দিবসটি উপলক্ষ্যে পোস্টার প্রকাশ ও দেশে এবং বিদেশে বিতরণসহ ব্যাপক কর্মপ্রস্তুতি নেয়া।
আরও পড়ুন: অনুমতি পেল আর্ট নিউজসহ ৪৫টি পোর্টাল
তথ্য ও সম্প্রচার সচিব মকবুল হোসেন সভা পরিচালনা করেন। এতে মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব দপ্তর প্রধানরা যোগ দেন।
শোকদিবস/এএমএম/কিউটি
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply