জিম্বাবুয়ের বিশ্বকাপ দল ঘোষণা

১৬ সেপ্টেম্বর ২০২২ (স্পোর্টস ডেস্ক): আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে। চোট সারিয়ে দলে ফিরেছেন ক্রেইগ আরভিন। তিনি ছাড়াও চোট কাটিয়ে দলে ফিরেছেন টেন্ডাই চাতারা, মিল্টন শুম্বা ও ওয়েলিংটন মাসাকাদজা। পাশাপাশি তারকা পেসার ব্লেসিং মুজুরাবানিও রয়েছেন বিশ্বকাপের দলে।

সবশেষ অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে দলে থাকা ভিক্টর নিয়ুচি, ইনোসেন্ট কাইয়া, তাকুদজওয়ানাশে কাইতানো ও তাদিওয়ানাশে মারুমানির জায়গা হয়নি বিশ্বকাপ দলে। তবে মারুমানি, কাইয়া ও নিয়ুচিকে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে। পাশাপাশি কেভিন কাসুজা ও তানাকা চিবাঙ্গাও রয়েছেন রিজার্ভে।

আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের প্রথম রাউন্ডে আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে জিম্বাবুয়ে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের স্কোয়াড: ক্রেইগ আরভিন (অধিনায়ক), রায়ান বার্ল, রেগিস চাকাভা, টেন্ডাই চাতারা, ব্র্যাডলি ইভান্স, লুক জঙউই, ক্লাইভ মাদান্দে, ওয়েসলে মাধভের, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়োঙ্গা, ব্লেসিং মুজুরাবানি, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা ও শন উইলিয়ামস।

রিজার্ভ: তানাকা চিভাঙ্গা, ইনোসেন্ট কাইয়া, কেভিন কাসুজা, তাদিওয়ানাশে মারুমানি ও ভিক্টর নিয়ুচি।

ক্রিকেট/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *