২৫ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): জার্মানির ডয়চে ভেলের সাম্প্রতিক এক অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। প্রতিষ্ঠানটির বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় নানা প্রশ্নের জবাব দিয়েছেন জেনারেল আজিজ। কথা বলেছেন তাকে নিয়ে ওঠা নানা অভিযোগ সম্পর্কেও। আল-জাজিরার তথ্যচিত্র, সহোদরদের বিষয়ে অভিযোগ, যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের প্রসঙ্গও এ আলোচনায় উঠে এসেছে।
সম্প্রতি কয়েকটি গণমাধ্যম জানিয়েছিল, যুক্তরাষ্ট্র আজিজ আহমেদের ভিসা বাতিল করেছে। এ বিষয়ে প্রশ্ন করলে জেনারেল আজিজ তা অস্বীকার করেন। বলেন, গনমাধ্যমে তিনিও এই সংবাদ শুনেছেন।
যুক্তরাষ্ট্র কারও ভিসা বাতিল করলে তা তাকে জানানোর বিধান রয়েছে। কিন্তু এখন পর্যন্ত জেনারেল আজিজ এ সংক্রান্ত কোনও তথ্য দেশটির কোনও দায়িত্বশীল দপ্তরের কাছ থেকে পাননি বলে জানান। উপরন্তু তিনি অভিযোগ করেন, গণমাধ্যমগুলো যথাযথ সূত্র ও তথ্য-প্রমাণ উল্লেখ না করেই এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
এই মুহূর্তে তার যুক্তরাষ্ট্রের বৈধ ভিসা আছে কিনা এমন প্রশ্নের জবাবে সাবেক এই সেনাপ্রধান বলেন, আমি যতটুকু জানি এখনও আমার ভিসা বৈধ আছে।
জেনারেল আজিজ/এসকেএম/আরএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply