নিউজ ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে ড্রেন থেকে এক কন্যা নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুর ১২টার দিকে টঙ্গীর গাজীবাড়ি এলাকার পয়োনালা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে ওই এলাকার একটি নির্মাণাধীন ড্রেনের পানি থেকে আনুমানিক দুই দিন বয়সি একটি নবজাতকের লাশ সবার অগোচরে কে বা কারা ফেলে রেখে যায়। দুপুরে ড্রেনটির নির্মাণ শ্রমিকরা ড্রেনে কাজ করতে গেলে নবজাতকের লাশ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আশরাফুল ইসলাম বলেন, নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা নবজাতককে নালায় ফেলে গেছেন তা জানা যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে। নবজাতকের লাশটি ময়নাতদন্ত কিংবা দাফনের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়া হয়নি।
মরদেহ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply