টস জিতে ফিল্ডিংয়ে ঢাকা

স্পোর্টস ডেস্ক: চলতি বিপিএলে আজ দিনের প্রথম খেলায় সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করবে দুর্দান্ত ঢাকা। চলতি আসরে ৫ ম্যাচ খেলেও এখনও জয়ের দেখা পায়নি সিলেট আর ৪ ম্যাচ খেলে ঢাকার জয় মাত্র ১টি।

প্রথম লীগে আজ নিজেদের শেষ ম্যাচ খেলতে নেমেছে তারা।

রাজনৈতিক ব্যস্ততার কারণে এই ম্যাচে খেলছেন না সিলেটের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ মিঠুন।

ঢাকা একাদশ: নাঈম শেখ, সাইম আইয়ুব, গুলবাদিন নায়েব, অ্যালেক্স রস, সাইফ হাসান, উসমান কাদির, মোসাদ্দেক হোসেন, ইরফান শুক্কুর, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও আরাফাত সানি।

সিলেট একাদশ: জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, শামসুর রহমান, মোহাম্মদ মিঠুন, সামিত প্যাটেল, বেনি হাওয়েল, রায়ান বার্ল, আরিফুল হক, রেজাউর রহমান রাজা, নাঈম হাসান ও রিচার্ড এনগারাভা।

বিপিএল/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ