টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। প্রথম ওয়ানডের অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে সফরকারীরা।

প্রথম ওয়ানডের একই একাদশ নিয়ে খেলবে আয়ারল্যান্ডও। বৃষ্টির কারণে নির্দিষ্ট সময়ে শুরু হতে না পারায় ম্যাচ কমিয়ে আনা হয়েছে ৪৫ ওভারে।

বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, এবাদত হোসেন।

আয়ারল্যান্ড একাদশ: স্টিফেন দোহানি, পল র্স্টালিং, আন্দ্রে বালবির্নি, হ্যারি টেক্টর, লরকান টাকার, কার্টুস ক্যাম্পার, জর্জ ডকরেল, আন্দ্রে ম্যাকবির্নি, মার্ক এডায়ার, জসুয়া লিটিল, গ্রাহাম হিউম।

ক্রিকেট/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ