১৯ অক্টোবর ২০২১ (স্পোর্টস ডেস্ক): ওমানের বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ দল।
মঙ্গলবার ওমানের আল-আমিরাত স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের নিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-ওমান। বিশ্বকাপের মূল পর্বে খেলতে হলে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ দলকে নিজেদের শেষ দুই ম্যাচে ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে জিততে হবে।
প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হেরে টাইগারদের জন্য সমীকরণ কঠিন হয়ে গেছে। শেষ দুই ম্যাচে ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে জয়ের পাশাপাশি রান রেটেও এগিয়ে থাকতে হবে বাংলাদেশকে। তাহলেই বিশ্বকাপের মূলপর্বের খেলার টিকিট নিশ্চিত হবে।
বাংলাদেশ দল: মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
ক্রিকেট/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply