স্পোর্টস ডেস্ক: সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ।
বুধবার দুপুর ২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হচ্ছে ম্যাচটি।
এর আগে তাসকিন-রনিদের দুর্দান্ত পারফরম্যান্সে প্রথম টি-টোয়েন্টিতে বৃষ্টি আইনে ২২ রানে জয় পায় বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, রনি তালুকদার, নাজমুল শান্ত, শামিম হোসেন, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মেহেদি মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।
আয়ারল্যান্ড একাদশ: পল র্স্টালিং, রস এডায়ার, লরকান টাকার, হ্যারি টেক্টর, জর্জ ডকরেল, গ্যারেথ ডিলানি, কার্টুস ক্যাম্পার, মার্ক এডায়ার, ফিওন হ্যান্ড, গ্রাহাম হিউম, বেঞ্জামিন হোয়াইন।
ক্রিকেট/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















