টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

২৪ অক্টোবর ২০২১ (স্পোর্টস ডেস্ক): টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ দল।

সংযুক্ত আরব আমিরাতে মারজা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

অতীতে এই দুই দল টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ১১ ম্যাচে মুখোমুখি হয়। অতীতের সেই সাক্ষাতে ৭ ম্যাচে জয় পায় শ্রীলংকা। আর ৪ ম্যাচে জয় পায় বাংলাদেশ।

তবে সাম্প্রতিক পারফরম্যান্সে শ্রীলংকার চেয়ে একধাপ এগিয়ে বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি সম্প্রতি ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে সিরিজ হারায়।

বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হেরে গেলেও শেষ দুই ম্যাচে ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে টানা জিতে মূলপর্বে উঠেছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), শেখ মাহাদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।

ক্রিকেট/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *