টেকনাফে নির্যাতিত সাংবাদিককে সহায়তা করতে…

টেকনাফের বরখাস্ত হওয়া ওসি প্রদীপের নির্যাতনের শিকার সাংবাদিক ফরিদুল মোস্তফার চিকিৎসার সহযোগিতায় এগিয়ে আসার জন্য সবার প্রতি আহবান জানানো হয়েছে।

এক বিবৃতিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি নির্যাতিত সাংবাদিক ফরিদের পাশে দাঁড়াতে এ আহ্বান জানিয়েছে। তারা জানিয়েছে, ওসি প্রদীপের দ্বারা নির্যাতনের শিকার ফরিদুল মোস্তফা শারীরিক ভাবে খুবই অসুস্থ। নির্যাতনের ক্ষত শুকাতে তার উন্নত চিকিৎসার প্রয়োজন। সুচিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রয়োজন।

ফরিদুল মোস্তফা ১১ মাস ৫ দিন কারাভোগের পর ২৮ আগস্ট অসুস্থ অবস্থায় জামিনে মুক্ত হন। জামিনের পর তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। উন্নত চিকিৎসার অভাবে তার দুই চোখই নষ্ট হয়ে যেতে পারে। এছাড়াও তিনি কিডনী ও নিউরো সমস্যাতে ভুগছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এদিকে, ৬টি মামলার আসামি সাংবাদিক ফরিদুলকে আইনি সহযোগিতা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি। কমিটির পক্ষ থেকে করা তদন্ত প্রতিবেদন প্রশাসনের কাছে জমা দেয়া হবে বলে জানা গেছে।

ফরিদুল মোস্তফা জানিয়েছেন, শেষ সম্বল টেকনাফের বসতভিটা বিক্রি করে মামলা পরিচালনায় খরচ হয়ে গেছে বহু আগেই।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে চিকিৎসা সহায়তা তহবিল গঠন করা হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে অর্থ সহযোগিতার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

ফরিদুল মোস্তফার চিকিৎসার জন্য অর্থ সহযোগিতার বিকাশ নাম্বার:

মিজানুর রশীদ মিজান (সভাপতি, বিএমএসএফ কক্সবাজার জেলা শাখা): ০১৮১৫৬০৩৪০৬।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *