১০ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক, নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় ইটবোঝাই একটি ট্রাকের চাপায় রিকশা আরোহী এক ব্যক্তি ও তার মেয়ে নিহত হয়েছেন।
শুক্রবার দুপুর ১টায় চাষাড়ার ডাকবাংলার সামনে ঢাকা-পঞ্চবটি-চাষাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ৪৫ বছর বয়সী আলতাফ ও তার ১৪ বছরের মেয়ে বেলী। তারা সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাবা ও মেয়ে রিকশায় করে চাষাঢ়ার দিকে যাচ্ছিলেন। ওই সময় ইটবোঝাই একটি ট্রাক তাদের রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই বাবা ও মেয়ে নিহত হন। দুর্ঘটনায় আহত হয়েছেন রিকশাচালক।
ফতুল্লা মডেল থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, ট্রাকচালককে আটক করা হয়েছে।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply