২৫ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক, সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক সেনাসদস্য নিহত হয়েছেন।
রোববার রাত ৮টার দিকে বগুড়া-পাবনা মহাসড়কে বোয়ালিয়া কবরস্থানের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের সেনাসদস্যের নাম শামীম আক্তার। তার বয়স হয়েছিল ৩২ বছর। তিনি পাবনা জেলার আতাইকুলার গঙ্গারামপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। শামীম রাঙামাটি জেলার আলীকদম সেনানিবাসে কর্মরত ছিলেন। তিনি এক সপ্তাহ আগে ছুটিতে বাড়ি ফেরেন।
উল্লাপাড়ার হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক মোহাম্মদ বাকী জানান, রাত ৮টার দিকে মোটরসাইকেলে শামীম বগুড়া থেকে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিনি রাস্তার মাঝে পড়ে যান। এসময় পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে রাতে শামীম আক্তারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
সোমবার দুপুরে শামীম আক্তারের লাশ সেনাবাহিনীর পক্ষ থেকে তার পরিবারের কাছে হস্তান্তরে করা হবে বলে জানান উপপরিদর্শক বাকী।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply