ট্রাক্টরচাপায় প্রাণ গেল দুই জনের

২ জানুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক, সুনামগঞ্জ): সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ট্রাক্টরচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে রাণীগঞ্জ-জগন্নাথপুর সড়কের আলীগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশা চালক আউশাকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের ২৫ বছর বয়সী শুভ আহমদ ও পাইলগাঁও ইউনিয়নের এরালিয়া গ্রামের ৫৫ বছর বয়সী আমির হোসেন।

জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে আলীগঞ্জ বাজার থেকে একটি অটোরিকশা রাণীগঞ্জের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৯টার দিকে রাণীগঞ্জ-জগন্নাথপুর সড়কের আলীগঞ্জ বাজার এলাকায় একটি ট্রাক্টর ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে থানায় নেয়া হচ্ছে বলে জানান ওসি।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ