ডিআরইউ রজতজয়ন্তী উৎসব

৩১ অক্টোবর ২০২০ (নিউজ ডেস্ক): ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর রজত জয়ন্তী উৎসব শেষ হচ্ছে আজ। গতকাল শনিবার আনন্দঘন পরিবেশে রজতজয়ন্তী উৎসবের তৃতীয় দিন অতিবাহিত হয়েছে।

শনিবার সকালে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ডিআরইউ’র সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক বনাম বর্তমান কমিটির মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। পরে নারী সদস্যদের ও সাবেক সভাপতিদের স্ট্যাম্প ভাঙা প্রতিযোগিতা হয়।

প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক জাতীয় ক্রিকেটার জাভেদ ওমর বেলিম, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ও স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন), স্ট্যাটিক এড অ্যান্ড বিউটিফিকেশনের সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ শাহজাদা সেলিম এবং ক্রেডিট অ্যান্ড পাবলিকেশনের সিনিয়র এডিশনাল ডিরেক্টর অগাস্টিন সুজন।

ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মজিবুর রহমানের সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী। প্রীতি ম্যাচের খেলা শেষে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে ট্রফি ও ক্রেস্ট তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।

দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ডিআরইউ’র সাবেক কর্মকর্তা ও সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। ডিআরইউ সাবেক সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। অনুষ্ঠানে ডিআরইউ’র সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে ডিআরইউ সদস্য সন্তান ছাড়াও দেশের বরেণ্য শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

এছাড়াও ডিআরইউ প্রাঙ্গণ ও শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী ছিল হেলথ ক্যাম্প। এর উদ্বোধন করেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।

রজতজয়ন্তী উৎসবের শেষ দিনে আগামীকাল পয়লা নভেম্বর বেলা ১১টায় ডিআরইউ নসরুল হামিদ মিলনায়তনে বঙ্গবন্ধুর ওপর লেখা প্রদর্শনীর আয়োজন করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এছাড়া থাকবে ছবিতে ডিআরইউ’র ২৫ বছরের কার্যক্রম এবং প্রয়াত সদস্যদের প্রতিকৃতি। থাকবে সদস্য সন্তানদের আঁকা ছবি ও রিপোর্টারদের লেখা বইয়ের প্রদর্শনী।

উল্লেখ্য, ২৫ অক্টোবর রোববার হোটেল ইন্টারকন্টিনেন্টাল গ্র্যান্ড বলরুমে রজতজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ডিআরইউ/এএমএম/কিউটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *