ঢাকায় জন কেরির আশ্বাস

৯ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): প্রেসিডেন্ট জোসেফ বাইডেনের বিশেষ দূত হিসেবে বাংলাদেশ সফরে এসেছেন জন কেরি। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করেছেন। এ সময় জন কেরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের অবদানের জন্য এ স্বীকৃতি দেয়া হবে। জলবায়ু সম্মেলনে ঝুকিতেঁ থাকা দেশগুলোর নেতৃত্বে বাংলাদেশের অবদানের জন্য শেখ হাসিনা এই স্বীকৃতি পাবেন।

শুক্রবার জন কেরি মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হিসেবে ঢাকায় আসেন। তিনি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনার সাথে সাক্ষাত করেন। ঢাকার মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

মার্কিন দূতাবাস জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও জন কেরি দেখা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আবদুল মোমেন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন, ভালনারেবল ফোরাম প্রেসিডেন্সির বিশেষ দূত আবুল কালাম আজাদ, সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীসহ অন্যদের সাথে।

এদিকে, জলবায়ু অর্থায়ন নিয়ে আন্তর্জাতিক অংশীদারদের সাথে একটি গোলটেবিল বৈঠকেও অংশ নেন প্রেসিডেন্ট বাইডেনের বিশেষ দূত জন কেরি। ঢাকায় কর্মরত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলারের বাসভবনে এ বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে জন কেরি জানান, জলবায়ু সংকট রোধে প্রশমণ ও অভিযোজনকে সহায়তা দিতে এবং সমৃদ্ধিকে সমর্থন জোগাতে যে বিনিয়োগ দরকার, তা সংগ্রহে আন্তর্জাতিক সম্প্রদায় ও বেসরকারি খাতের সাথে যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে কাজ করবে।

ঢাকার মার্কিন দূতাবাসের দেয়া সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, আগামী ২২-২৩ এপ্রিল প্রেসিডেন্ট জোসেফ বাইডেনের ‘লিডার্স সামিট অন ক্লাইমেট’-এর প্রস্তুতির অংশ হিসেবে শুক্রবার জন কেরির ঢাকা সফর। যেখানে ঝুঁকিতে থাকা দেশগুলোর নেতা হিসেবে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় বাংলাদেশের অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ স্বীকৃতি পাবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্লাইমেট ভারনারেবল ফোরাম ও ভালনারেবল গ্রুপ অব ফ্যাইন্যান্স মিনিস্টার্সের চেয়ার হিসেবে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং জলবায়ু ঝুঁকির টেকসই সহনশীলতা অর্জনে আন্তর্জাতিক প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

জন কেরি/টিটি/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *