১৮ মার্চ ২০২১ (কবি নজরুল কলেজ প্রতিনিধি): পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত ঢাকা কলেজের ৪ শিক্ষার্থী ও কবি নজরুল সরকারি কলেজের ১ শিক্ষার্থীসহ ৫ শিক্ষার্থীকে স্থায়ী বহিস্কার করা হয়েছে। এ ছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৯১ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের সভাপতিত্বে সিন্ডিকেটের এক সভায় শৃঙ্খলা পরিষদের সুপারিশ অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্তের পর বহিষ্কার হওয়া শিক্ষার্থীদের তালিকা সংশ্লিষ্ট কলেজে পাঠিয়েছে কর্তৃপক্ষ।
স্থায়ীভাবে বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন, ঢাকা কলেজ অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রবিউল ইসলাম (পরীক্ষা-২০১৮, রোল নং: ৩১১২০৬), অনার্স তৃতীয় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক (পরীক্ষা-২০১৮, রোল নং: ৩২৩৬৭১), চতুর্থ বর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আরমান হোসেন (পরীক্ষা-২০১৮, রোল নং: ১০০১৩), চতুর্থ বর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ তৌহিদুজ্জামান (পরীক্ষা-২০১৮,রোল নং: ১০০৭১), ও কবি নজরুল সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের রসায়ন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মমিরুল পারভেজ (পরীক্ষা-২০১৮, রোল নং: ৬৫৫১৩)।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর গোলাম রাব্বানী বলেন, বহিষ্কার হওয়া শিক্ষার্থীদের বিষয়ে সংশ্লিষ্ট কলেজ এবং বিভাগে জানানো হয়েছে। তালিকা প্রকাশের পর থেকে তারা আর আমাদের ছাত্র নয়।
উল্লেখ্য, অপরাধের জন্য অনুতপ্ত হয়ে কোনও শিক্ষার্থী উপাচার্য বরাবর শাস্তি হ্রাসের আবেদন করলে উপাচার্য বিশেষ বিবেচনায় এক বছর শস্তি হ্রাস করতে পারবেন।
ঢাবি/এসকেএম
















Leave a Reply