৯ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান বলেছেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতি ও জীবনের মূল ব্রত। মানুষের সুখের জন্য নিজের জীবনের সুখ-স্বাচ্ছন্দ্য তিনি বিসর্জন দিয়েছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মানুষের কল্যাণে শেখ হাসিনা তার জীবন উৎসর্গ করেছেন। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে যিনি প্রতিমুহূর্ত নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি আর কেউ নন স্বয়ং বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় নিম্ন-আয়ের মানুষের মাঝে শিশুখাদ্যসহ ত্রাণসামগ্রী এবং গবাদিপশুর জন্য গো-খাদ্য বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডাক্তার মুরাদ বলেন, এই বাংলাদেশ বঙ্গবন্ধুর, এই বাংলাদেশ শেখ হাসিনার। এ দেশের যত প্রাপ্তি ও অর্জন, তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই এসেছে।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বসভায় বাংলাদেশ আজ এক ভিন্নতর মর্যাদার আসন লাভ করেছে। ক্ষুধা-মঙ্গা জর্জরিত বাংলাদেশ এখন বিশ্নে মাথা উঁচু করে দাঁড়িযেছে। তিনি বলেন, জাতির বিভিন্ন সংকটকালে শেখ হাসিনা সাহসী, দূরদর্শী ও সুদূরপ্রসারী সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা দেখিয়েছেন। এ দেশের মানুষের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা অর্জন করেছেন। তার নিখাদ দেশপ্রেম তাকে মানুষের কাছে গভীরতর ভালোবাসার ঋণে আবদ্ধ করেছে।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, তার পূর্ণতা দিতে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বাংলাদেশের স্বপ্নপূরণের যোগ্য কান্ডারি। তার মধ্যেই মূর্ত হয়ে উঠছে বঙ্গবন্ধুর বাংলাদেশ।
সরিষাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহাদান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আজমত মাস্টার, আওনা ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক গুদু ও সরিষাবাড়ি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ।
ডাক্তার মুরাদ হাসান/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply