দুই শতাধিক ইউক্রেনীয় সেনা হত্যার দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে প্রায় শতাধিক রুশ সেনা হামলার চরম প্রতিশোধ নিয়েছে রাশিয়া। এবার পাল্টা হামলায় দুই শতাধিক ইউক্রেনীয় সেনা ও বিদেশি ভাড়াটে হত্যার দাবি করল রাশিয়া।

মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

রুশ বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের অভ্যন্তরে হামলা চালিয়ে রাশিয়ার সেনারা আমেরিকার সরবরাহ করা কয়েকটি হাইমার্স ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। হামলায় ৩০ ইউক্রেনীয় সেনা, ৯০ সার্ভিসম্যান ও ১৩০ বিদেশি ভাড়াটে নিহত হয়।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, রুশ সেনাদের হামলায় আমেরিকার সরবরাহ করা কয়েকটি হাইমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস হয়। রুশ মন্ত্রণালয়ের তথ্যমতে, দোনেৎস্ক অঞ্চলের দ্রুজকোভকা রেলস্টেশন এলাকায় দুটি হাইমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র ধ্বংসের জন্য রাশিয়া সিরিজ মিসাইল হামলা চালায়।

রাশিয়ার সেনারা মঙ্গলবার দোনেৎস্ক এলাকার ক্রামাতর্স্ক শহরেও হামলা চালান। রুশ মন্ত্রণালয় জানিয়েছে, ক্রামাতর্স্ক ও মাসলিয়াকোভকা শহরে রাশিয়ার নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৩০ জন বিদেশি ভাড়াটে সেনা নিহত হন। দ্রুজকোভকা রেলস্টেশনে রুশ হামলায় ১২০ জন ইউক্রেনের সেনা নিহত হয়েছেন। এর পাশাপাশি লুহানস্ক প্রজাতন্ত্র এবং খেরসন অঞ্চলে রাশিয়া সেনারা অন্তত ৯টি হাইমার্স ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে।

দোনেৎস্ক অঞ্চলের মেকিয়েভকা শহরে ইউক্রেনের সেআদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮৯ জন রুশ সেনা নিহত হওয়ার পর রাশিয়ার সেনারা পাল্টা হামলা চালাল।

যুদ্ধ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *