দুর্বৃত্তের ছুরিকাঘাতে রোহিঙ্গা নেতা খুন

নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক মাঝি (কমিউনিটি নেতা)।

নিহত ৩০ বছর বয়সী এবাদুল্লাহ ১নং/ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের এ/৯ ব্লকের সাব মাঝির দায়িত্বে ছিলেন।

প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে, একদল দুর্বৃত্ত এবাদুল্লাহকে তুলে নিয়ে গিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রোহিঙ্গা মাঝি জানান, এবাদুল্লাহর সাথে একটি সন্ত্রাসী গ্রুপের বিরোধ ছিল। অপরাধ কর্মকাণ্ডে বাধা দেয়ায় ক্ষিপ্ত কতিপয় সন্ত্রাসীরা পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে, পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অপরাধীদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত আছে।

পুলিশের তথ্যানুযায়ী, গত দুই মাসে রোহিঙ্গা ক্যাম্পে এখন পর্যন্ত ২৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোহিঙ্গা সংকট/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *