৩১ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক): বেড়েই চলেছে দেশে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় ৫ হাজার ৩৫৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। যা দেশে করোনা সংক্রমণের সর্বোচ্চ রেকর্ড। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ১১ হাজার ২৯৫ জনে।
বুধবার করোনা আক্রান্ত ও মৃত্যুর সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষারিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৫২ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯ হাজার ৪৬ জনে।
গত ২৪ ঘন্টায় ২৬ হাজার ৯৩১টি নমুনা পরীক্ষা করা হয়।
উল্লেখ্য, দেশে প্রথম কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। এর মধ্যে গত বছরের ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়। যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু। আজ ৫২ জনের মৃত্যুর খবর দিল স্বাস্থ্য অধিদফতর, যা দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
করোনা ভাইরাস/এসকেএম/আরএম
















Leave a Reply