দেশে ফিরে ইমনের সাথে শুটিংয়ে ফিরছেন মাহি

১৫ ডিসেম্বর ২০২১ (বিনোদন ডেস্ক): স্বামীকে নিয়ে ওমরাহ পালন শেষে সম্প্রতি দেশে ফিরেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত ২৪ নভেম্বর স্বামী রাকিব সরকারকে নিয়ে ওমরাহ পালন করতে সৌদি আরব গিয়েছিলেন এই নায়িকা। সম্প্রতি ঢাকায় ফিরেছেন এ নায়িকা। আর ফিরেই প্রস্তুতি নিচ্ছেন শুটিংয়ের জন্য।

জানা গেছে, আগামী ১৭ ডিসেম্বর থেকে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন তিনি। নির্মাতা চয়নিকা চৌধুরীর ‘কাগজের বউ’ শিরোনামে একটি ওয়েব ফিল্মে কাজ করতে যাচ্ছেন মাহি।

ওয়েব ফিল্মটিতে আরও অভিনয় করছেন- ডিএ তায়েব, আবুল হায়াত, দিলারা জামান, চিত্রনায়ক ইমনসহ অনেকে। কমল চৌধুরীর গল্পে চয়নিকা নিজেই ওয়েব ফিল্মটির চিত্রনাট্য করেছেন।

নির্মাতা চয়নিকা চৌধুরী গণমাধ্যমকে বলেন, আমরা ৮ দিন ঢাকার আশপাশে শুট করব। আশা করছি, দর্শক ভালো একটি কনটেন্ট উপভোগ করবেন।

মাহিয়া মাহি/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *