দোনেৎস্কে রুশ হামলায় পাঁচ বেসামরিক নাগরিক নিহত

৬ জুলাই ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, ইউক্রেন): ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে রুশ হামলায় পাঁচ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২১ জন।

মঙ্গলবার দোনেৎস্ক অঞ্চলের গভর্নর পাভলো কিরিলেঙ্কো টেলিগ্রামে এই তথ্য নিশ্চিত করেন। খবর: আলজাজিরা।

তিনি বলেন, অ্যাভদিভকা শহরে দুজন, স্লোভিয়ানস্ক শহরে একজন, ক্রাসনোহরিভকা শহরে একজন এবং কুরাখোভ শহরে একজন নিহত হয়েছেন।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। সে হিসেবে চার মাসের বেশি সময় ধরে চলছে এই যুদ্ধ। যুদ্ধে কিয়েভের অবস্থান দুর্বল হয়ে পড়ছে তা স্পষ্ট।

যুদ্ধ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ