ধর্ষণের সাজা: অধ্যাদেশ জারি

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদেণ্ডের বিধান রেখে ‘মহিলা ও শিশু নির্যাতন দমন প্রতিরোধ (সংশোধন) অধ্যাদেশ-২০২০’ জারি হয়েছে। এ অধ্যাদেশে রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন। ফলে আইনটি আজ থেকেই কার্যকর হলো।

মঙ্গলবার রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ‘মহিলা ও শিশু নির্যাতন দমন প্রতিরোধ (সংশোধন) অধ্যাদেশ-২০২০’-এ স্বাক্ষর করেন। ফলে এখন থেকে ধর্ষণ মামলায় নতুন আইনে বিচার কাজ পরিচালিত হবে। নতুন বিধান অনুযায়ী ট্রাইব্যুনাল ১৮০ দিনের মধ্যে বিচার কাজ শেষ করবে।

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবসের অনুষ্ঠানে কথা বলেন ধর্ষণ প্রতিরোধে সরকারের পদক্ষেপ সম্পর্কে। তিনি বলেন, যেহেতু পার্লামেন্ট অধিবেশন চলছে না, তাই আমরা অধ্যাদেশ জারি করে দিচ্ছি।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল (সোমবার) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘মহিলা ও শিশু নির্যাতন দমন প্রতিরোধ (সংশোধন) অধ্যাদেশ-২০২০’ খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।
মন্ত্রিসভায় আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়ার পরদিনই রাষ্ট্রপতির স্বাক্ষরে এই অধ্যাদেশ জারি হলো।

প্রেসিডেন্ট/এএনএম/কিউটি