১০ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক): প্রেম করে বিয়ে করার দেড় মাস পর গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মুকুল কবিরহাট উপজেলার অমরপুর গ্রামের রাম চন্দ্র দাসের ছেলে রুবেল চন্দ্র দাসের স্ত্রী।
বুধবার সকালে নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলার চরএলাহীর চরমণ্ডলীয়া গ্রাম থেকে মুকুল রানী নামে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
আটককৃত রুবেল জানান, দেড় মাস আগে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী সুবর্ণচরের চরবাটা ইউনিয়নের চরবজলুল করিম গ্রামের মৃত কান্তি লাল দাসের মেয়ে মুকুল রানীকে প্রেম করে বিয়ে করেন তিনি। মঙ্গলবার চরমণ্ডলীয়া বাজারে নিজের সেলুন দোকানে কাজ করে রাত ১০টার দিকে বাসায় এসে স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান বলে দাবি রুবেলের।
তবে নিহতের মা সুলতা রানী মজুমদার দাবি করেন, তার মেয়ের সাথে মঙ্গলবার সন্ধ্যায়ও তার মোবাইলে কথা হয়েছে। তিনি আশঙ্কা করছেন তার মেয়েকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত মুকুল রানীর লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় তার স্বামী রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
ঝুলন্ত লাশ উদ্ধার/এসকেএম
















Leave a Reply