০৩ মে ২০২১ (নিউজ ডেস্ক): পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে বন্দুকধারীদের হামলায় ১৬ সৈন্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৬ জন।
শনিবার বিকালে দেশটির তাহৌয়া অঞ্চলে সেনাবাহিনীর একটি টহল দলের ওপর হামলাটি হয় বলে দেশটির নিরাপত্তা সূত্র জানিয়েছে। খবর: রয়টার্স।
কারা হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে এলাকাটিতে আল কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) মতো জঙ্গি গোষ্ঠীগুলোর আধিপত্য আছে।
গেল মার্চেও এই এলাকায়ই বন্দুকধারীদের হামলায় ১৩৭ জন বেসামরিক নিহত হয়েছেল।
২০১৮ সালে প্রতিবেশী মালির ঘাঁটিগুলো ছাড়িয়ে তাদের তৎপরতা বিস্তৃত করার পর থেকে এই গোষ্ঠীগুলোর হামলায় নাইজারের কয়েকশত সৈন্য ও বেসামরিক নিহত হয়েছেন।
বন্দুকহামলা/এসকেএম















