নাইজেরিয়ায় মেডিক্যাল সেন্টারের আট কর্মীকে অপহরণ

০৫ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, নাইজেরিয়া):  নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের এক মেডিক্যাল সেন্টার থেকে আট কর্মীকে অপহরণ করা হয়েছে।

রোববার দেশটির স্থানীয় পুলিশের মুখপাত্র মোহাম্মদ জালিগ এ খবর জানিয়েছে।

তিনি জানান, অজ্ঞাত বেশ কিছু বন্দুকধারী কাদুনা রাজ্যের একটি মেডিক্যাল সেন্টারে হামলা চালায়। এ সময় পুলিশের সাথে তাদের তুমুল সংঘর্ষ হয়। বন্দুকধারীরা আটজনকে অপহরণ করে।

পুলিশ ধারনা করছে মুক্তিপণের জন্য  তাদের অপহরণ করা হয়েছে।

স্থানীয়রা বলছে, অপহৃত লোকের সংখ্যা আরো বেশি। ১৫ জনকে অপহরণ করা হয়েছে।

অপরাধী চক্র- যাদের কর্তৃপক্ষ ‘ডাকাত’ হিসেবে বিবেচনা করে।তারা দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে ব্যাপকভাবে সক্রিয়। গ্রামে হামলা চালিয়ে গরু-বাছুর চুরি এবং মুক্তিপণের জন্য লোকজনকে অপহরণ করে তারা।

নাইজেরিয়া/এসকেএম