২৪ অক্টোবর ২০২১ (স্পোর্টস ডেস্ক): সুপার টুয়েলভের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে নাঈম-মুশফিকদের ব্যাটে ভর করে শেষ পর্যন্ত বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে লাল-সবুজের জার্সিধারীদের সংগ্রহ ১৭১ রান। অর্থাৎ লঙ্কানদের জিততে হলে করতে হবে ১৭২ রান।
রোববার আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশ দলকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় শ্রীলংকা ক্রিকেট দল।
দলের হয়ে ৫২ বলে ৬টি চারের সাহায্যে সর্বোচ্চ ৬২ রান করেন ওপেনার নাঈম শেখ। ৩৭ বলে ৫টি চার ও দুটি ছক্কায় অপরাজিত ৫৭ রান করেন মুশফিকুর রহিম।
প্রথমে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনীতে মোহাম্মদ নাঈম শেখের সঙ্গে ৪০ রানের জুটি গড়ে সাজঘরে ফিরেন লিটন দাস। ৫ দশমিক ৫ ওভারে ১৬ বলে দুটি চারের সাহায্যে ১৬ রান করে ফেরেন এ ওপেনার।
তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে মাত্র ৭ বলে দুটি চারের সাহায্যে ১০ রান করে দলীয় ৫৬ রানে ফেরেন সাকিব। করুনারত্নের বলে বোল্ড হয়ে ফেরেন এ অলরাউন্ডার।
এরপর নাঈমের সাথে দলের হাল ধরেন মুশফিকুর রহিম। তৃতীয় উইকেটে তাড়া গড়েন ৭৩ রানের জুটি। ৫২ বলে ৬২ রান করে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। তার বিদায়ে ১৬ দশমিক ১ ওভারে ১২৯ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।
ইনিংসের শুরু থেকে দুর্দান্ত ব্যাটিং করে যাওয়া মুশফিকু রহিম ৩২ বলে চারটি বাউন্ডারি আর দুটি ছক্কায় ফিফটি পূর্ণ করেন। মুশফিকের ফিফটির পর রান আউট হয়ে ফেরেন আফিফ হোসেন। ১৮ দশমিক ৩ ওভারে ১৫০ রানে ফেরেন তিনি।
এরপর মাহমুদউল্লাহ রিয়াদকে সাথে নিয়ে দলকে এগিয়ে নেন মুশফিকুর রহিম। ৩৭ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৫৭ রানের লড়াকু ইনিংস খেলেন মুশফিক। তার ঝড়ো ব্যাটিংয়ে ৪ উইকেটে ১৭১ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ দল।
ক্রিকেট/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply