নাজুক অবস্থায় দক্ষিণ এশিয়া

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে মারা গেছেন ৪ হাজার ৮৪৬ জন। এই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৭ হাজার ১৫৩ জন।

শুক্রবার ভোররাতে ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মরণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৬ লাখ ৭৯ হাজার ৮৪৯ জন। মোট মারা গেছেন ৩ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৩২ লাখ ২৬ হাজার ৮৯২ জন।

গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ১৫৪ জন। যুক্তরাষ্ট্রে শেষ ২৪ ঘন্টায় মারা গেছেন ৯৮৮ জন। এই পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ২২ হাজার ৯৩৭ জন। এ পর্যন্ত মারা গেছেন ১ লাখ ১০ হাজার ১৩০ জন। সুস্থ হয়েছেন ৭ লাখ ৬ হাজার ২৯৯ জন।

ব্রাজিলে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ১০৫ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৬ হাজার ৮৫ জন। সেখানে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৯১৭ জন। দেশটিতে মোট মারা গেছেন ৩৩ হাজার ৪৬৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৬৬ হাজার ১৩২ জন।

রাশিয়ায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৮ হাজার ৮৩১ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ১৬৯ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৪১ হাজার ১০৮ জন। এ পর্যন্ত মারা গেছেন ৫ হাজার ৩৮৪ জন। সুস্থ হয়েছেন ২ লাখ ৪ হাজার ৬২৩ জন।

স্পেনে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৩৩৪ জন। গত ২৪ ঘন্টায় সেখানে মারা গেছেন ৬ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৭ হাজার ৭৪০ জন। মোট মৃতের সংখ্যা ২৭ হাজার ১৩৩ জন।

গত ২৪ ঘন্টায় যুক্তরাজ্যে ১ হাজার ৮০৫ জন আক্রান্ত হয়েছেন। এ সময়ের মধ্যে মারা গেছেন ১৭৬ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮১ হাজার ৬৬১ জন। মারা গেছেন ৩৯ হাজার ৯০৪ জন।

ইতালিতে এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৪ হাজার ১৩ জন। মারা গেছেন ৩৩ হাজার ৬৮৯ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৮৮ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮৯৫ জন।

গত ২৪ ঘন্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮৮৯ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ২৭৫ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৬ হাজার ৭১৩ জন। এ পর্যন্ত মারা গেছেন ৬ হাজার ৩৬৩ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৮ হাজার ৪৫০ জন।

গত ২৪ ঘন্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছে ৪৯৮ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ৩৭ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৪ হাজার ৯২৩ জন। এ পর্যন্ত মারা গেছেন ৮ হাজার ৭৩৬ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৮০০ জন।

ফ্রান্সে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৭৬৭ জন। মারা গেছেন ৪৪ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫২ হাজার ৪৪৪ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৬৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৯ হাজার ৯৭৬ জন।

এদিকে, বাংলাদেশে গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৩৫ জন। এ পর্যন্ত মারা গেছেন ৭৮১ জন। বাংলাদেশে গত ২৪ ঘন্টায় রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৪২৩ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৫৬৩ জন। সুস্থ হয়েছেন ১২ হাজার ১৬১ জন।

এছাড়াও গত ২৪ ঘন্টায় মেক্সিকোতে ১ হাজার ৯২ জন (মোট ১১ হাজার ৭২৯), পেরুতে ১৩৭ জন (মোট ৫ হাজার ৩১), কানাডায় ১৩৭ জন (মোট ৭ হাজার ৬৩৬), পাকিস্তানে ৮২ জন (মোট ১ হাজার ৭৭০), চিলিতে ৮১ জন (মোট ১ হাজার ৩৫৬), ইরানে ৫৯ জন (মোট ৮ হাজার ৭১), দক্ষিণ আফ্রিকায় ৫৬ জন (মোট ৮৪৮), কলম্বিয়ায় ৪২ জন (মোট ১ হাজার ৮৭ জন), মিশরে ৩৮ জন (মোট ১ হাজার ১২৬), সৌদি আরবে ৩২ জন (মোট ৬১১), বেলজিয়ামে ২৬ জন (মোট ৯ হাজার ৫৪৮), ইন্দোনেশিয়ায় ২৩ জন (মোট ১ হাজার ৭২১), তুরস্কে ২১ জন (মোট ৪ হাজার ৬৩০), সুইডেনে ২০ জন (মোট ৪ হাজার ৫৬২), নেদারল্যান্ডসে ১৩ জন (মোট ৫ হাজার ৯৯০), ইউক্রেনে ১২ জন (মোট ৭৪৭), ফিলিপাইনে ১০ জন (মোট ৯৮৪), রোমানিয়ায় ১০ জন (মোট ১ হাজার ৩০৬), পর্তুগালে ৮ জন (মোট ১ হাজার ৪৫৫), আলজেরিয়ায় ৮ জন (মোট ৬৮১), আফগানিস্তানে ৬ জন (মোট ৩০০), হাঙ্গেরিতে ৫ জন (মোট ৫৩৯), আয়ারল্যান্ডে ৫ জন (মোট ১ হাজার ৬৬৪), আর্জেন্টিনায় ৫ জন (মোট ৫৮৮), জাপানে ৩ জন (মোট ৯০৩ জন), পোল্যান্ডে ২ জন (মোট ১ হাজার ১১৭), ডেনমার্কে ২ জন (মোট ৫৮২), মরক্কোতে ২ জন (মোট ২০৮) ও গ্রিসে ১ জন (মোট ১৮০) মারা গেছেন।

অন্যদিকে, গত ২৪ ঘন্টায় চীন (মোট ৪ হাজার ৬৩৪), ইকুয়েডর (মোট ৩ হাজার ৪৮৬), স্যুইজারল্যান্ড (মোট ১ হাজার ৯২১), অস্ট্রিয়া (মোট ৬৭০), পানামা (মোট ৩৫৭), ইসরাইল (মোট ২৯১ জন), দক্ষিণ কোরিয়া (মোট ২৭৩) ও অস্ট্রেলিয়ায় (মোট ১০২) কেউ মারা যাননি।

https://www.worldometers.info/coronavirus/