নার্সিং হোমে আগুন

২২ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক):  ইউক্রেনের একটি নার্সিং হোমে আগ্নিকাণ্ডে মারা গেছেন কমপক্ষে ১৫ জন। আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। আহতদেরকে অন্য একটি হাসপাতালে নেয়া হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার ইউক্রেনের খারকিভ শহরে একটি বেসরকারি হাসপাতালে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পরে দমকলবাহিনীর দীর্ঘক্ষনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। খবর: ইউরো নিউজ।

খবরে জানা যায়, আগুন নেভার আগেই ১৫ জনের মৃত্যু হয়। এছাড়া ৯ জনকে জীবিত উদ্ধার করা গেছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় অন্য একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দোতলা হাসপাতালটিকে আবাসিক ভবন বলছে স্থানীয় গণমাধ্যমগুলো। তবে সেখানে হাসপাতাল পরিচালনার জন্য অনুমতি ছিল কিনা বিষয়টি এখনও জানা যায়নি।

অগ্নিকাণ্ডে হতাহতে এক টুইটবার্তায় শোক জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদাইমার জেলেনস্কি। এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় তার পদক্ষেপ নিচ্ছে সরকার। একই সাথে রাজ্য তদন্ত কমিশনকে এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

যারা আপনজন হারিয়েছেন ও আহত হয়েছেন তাদের পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা দিতে স্থানীয় কর্তৃপক্ষকেও নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভোলোদাইমার জেলেনস্কি।

অগ্নিকাণ্ড/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *