নাসির-তামিমার বিরুদ্ধে মামলা

২৪ ফেব্রুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): ক্রিকেটার নাসির হোসেন ও তার সদ্য বিবাহিত স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে মামলা হয়েছে। ডিভোর্স পেপার ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে এ মামলা করেছেন তার প্রথম স্বামী মোহাম্মদ রাকিব হাসান।

বুধবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালতে বাদী হয়ে এ মামলা করেন রাকিব।

এবারের ভালোবাসা দিবসে প্রেমিকা তামিমাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন নাসির। পরিকল্পনামাফিক জমকালো উদযাপনে বিয়েটাও করে ফেলেন।  

বিয়ের সপ্তাহ না গড়াতেই তামিমার আগের স্বামী রাকিব হাসান থানায় জিডি করেন। রাকিবের অভিযোগ, তামিমার সাথে ১১ বছরের দাম্পত্য জীবন কাটিয়েছেন তিনি। তাদের ৮ বছরের কন্যাসন্তান রয়েছে। এটা জেনেও নাসির তার স্ত্রীকে বিয়ে করেছে। বিয়ের আগে তামিমা তাকে ডিভোর্স দেননি।

তারপরও সব জেনেশুনেই তামিমাকে বিয়ে করেছেন বলে জানিয়েছেন ক্রিকেটার নাসির।

নাসির-তামিমা/এসকেএম