০৫ মার্চ ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): নিউজিল্যান্ডের উত্তর উপকূলে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। সুনামি সতর্কতা জারি করা হয় পেরুতে।
স্থানীয় সময় বৃহস্পতিবার পেরুর উপকূলে এই সুনামি সতর্কতা জারি করে দেশটির আবহাওয়া দপ্তর। খবর: এএফপি।
পেরুরতে জারি করা সুনামি সতর্কতায় বলা হয়, দেশটির উপকূলে সুনামি আঘাত হানতে পারে। স্থানীয় সময় ৫ মার্চ ভোরে সুনামি হতে পারে।
দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় এলাকায় একাধিক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পরই পেরু এই পদক্ষেপ নেয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানায়, নিউজিল্যান্ড উপকূল থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরে অন্তত তিনটি ভূমিকম্প আঘাত হানে।
প্রথম ৮ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়। পরে ৭ দশমিক ৪ ও ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়।
পেরুর ইমার্জেন্সি সেন্টার বলেছে, বড় ধরনের ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
ভূমিকম্প/এসকেএম
















Leave a Reply