২০ নভেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): পাকিস্তান বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। সেই ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৭ রান করে টাইগাররা। এই রান তাড়া করতে নেমে দারুণ ছন্দে খেলতে শুরু করে পাকিস্তান। তবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাক্ষী হলো আরও এক নতুন ঘটনার। মুস্তাফিজুর রহমানকে ছুঁতে নিরাপত্তা বলয় ভেঙে মাঠে ঢুকে পড়লেন এক দর্শক। গ্যালারির দুইতলা থেকে লাফিয়ে মাঠে প্রবেশ করেন তিনি।
শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান ইনিংসের ১৪তম ওভারে মুস্তাফিজুর রহমানের হাতে বল তুলেদেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এমন অবস্থায় স্টেডিয়ামের উত্তর গ্যালারি থেকে এক দর্শক নিরাপত্তাবেষ্টনীর কাঁটাতার পাড়ি দিয়ে লাফিয়ে মাঠে প্রবেশ করেন।
তখন নিরাপত্তাকর্মীরা দ্রুত ছুটে এসে ওই দর্শককে মাঠ থেকে বের করে দেন। অবশ্য তার আগেই মুস্তাফিজের কাছে চেলে যান সেই দর্শক।
লাইভ ম্যাচে এভাবে দর্শক মাঠে প্রবেশ করায় মিরপুর স্টেডিয়ামের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগেও গ্যালারি থেকে মাঠে ঢুকে পড়ার ঘটনা ঘটেছে।
মুস্তাফিজুর রহমান/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply