নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক: নির্বাচনী প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৫ আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ওবায়দুল কাদের।

শুক্রবার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের মিয়া বাড়ির পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারতের পর নির্বাচনি প্রচার-প্রচারণার সূচনা করেন ওবায়দুল কাদের।

এসময় তার ছোট ভাই নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল কাদের মির্জা ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে কোম্পানীগঞ্জ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এক পথসভায় বক্তব্য রাখেন তিনি।

এ সময়ে ওবায়দুল কাদের সবাইকে নির্বাচনি আচরণ বিধি মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, আপনারা ভয় পাবেন না। ৭ তারিখে ভোট দিয়ে শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করে উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে হবে।

ওবায়দুল কাদের/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *