নুসরাতকে তালাকের নোটিশ পাঠালেন নিখিল

২৩ ফেব্রুয়ারি ২০২১ (বিনোদন ডেস্ক): কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান ও তার স্বামী ব্যবসায়ী নিখিল জৈনের সংসার ভাঙার গুঞ্জন অবশেষে সত্যি হতে চলেছে। নুসরাত জাহানকে বিবাহবিচ্ছেদের নোটিশ দিয়েছেন স্বামী নিখিল জৈন।

সোমবার আইনজীবীর মাধ্যমে নুসরাতকে তালাকের নোটিশ পাঠিয়েছেন নিখিল।

তবে এ বিষয়ে এখনই কিছু বলতে চাচ্ছেন না নিখিল। যা বলার পরে বলবেন। নুসরাতও এ ব্যাপারে এখনও কিছু বলেননি। খবর: আনন্দবাজার। 

২০১৯ সালের ১৯ জুন তুরস্কের বোদরুম শহরে পাম অ্যাভিনিউয়ের ইডেন ইম্পেরিয়ালে কলকাতার সফল ব্যবসায়ী নিখিল জৈনের গলায় মালা পরান অভিনেত্রী নুসরাত জাহান।

নুসরাত জাহান/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *