৮ অক্টোবর ২০২১ (স্পোর্টস ডেস্ক): ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান ইয়ান হোয়াটমোর পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিম্চিত করেছে ইসিবি।
বোর্ডের সাথে সমঝোতার ভিত্তিতে চলতি ঘরোয়া মৌসুম শেষ হওয়ার পরই পদ ছাড়বেন ৬৩ বছর বয়সী ওয়াটমোর।
ইংল্যান্ড পুরুষ ও নারী দলের পাকিস্তান সফর বাতিলে চারদিক থেকে সমালোচনার মুখে এক বছর দায়িত্ব পালন শেষ না হতেই সরে যাবার সিদ্বান্ত নেন হোয়াটমোর। তবে বোর্ডের সাথে তার চুক্তির মেয়াদ ছিল পাঁচ বছরের।
হোয়াটমোর বলেন, ইসিবির চেয়ারটা ছাড়তে হচ্ছে ভেবে খারাপ লাগছে। তবে আমি বুঝেশুনেই নিজের ভালোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছি। কেননা আমি খেলাটাকে খুব ভালোবাসি।
তিনি বলেন, করোনা মহামারীর আগে আমাকে নিয়োগ দেয়া হয়েছিল। কিন্তু এখন বুঝতে পেরেছি, আমাকে দেয়া দায়িত্ব মূল ভাবনা থেকে ভিন্ন। এটি ব্যক্তিগতভাবে আমার ওপর বিরুপ প্রভাব ফেলেছে। বোর্ড এবং আমি মনে করি, নতুন কাউকে দিয়ে এই দায়িত্ব পরিচালনা করা হবে।
কলিন গ্রেভসের অবসরের পর ২০২০ সালের সেপ্টেম্বরে ইসিবির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব শুরু করেছিলেন ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক প্রধান নির্বাহি হোয়াটমোর।
গেল মাসে পাকিস্তান সফরে পুরুষ ও নারী দলের সাদা বলের সিরিজটি বাতিল করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তারা জানিয়েছিল, এই অঞ্চলে ভ্রমণ নিয়ে দুর্ভাবনা ও কোভিড পরিস্থিতিতে ক্রিকেটারদের মানসিক চাপ না বাড়াতেই সফর বাতিল হয়। নিরাপত্তার কারনে নিউজিল্যান্ড পাকিস্তান সফর বাতিল করার কয়েকদিন পরই এই সিদ্বান্ত নেয়া হয়।
২০০৫ সালের পর প্রথমবার ইংল্যান্ড দলের পাকিস্তান সফর বাতিলের সিদ্ধান্তে দক্ষিণ এশীয় দেশটিতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
রাওয়ালপিন্ডিতে ১৩ এবং ১৪ অক্টোবর দুইটি টি-টোয়েন্টি খেলার সূচি নির্ধারিত ছিল ইংল্যান্ড ও পাকিস্তান পুরুষ দলের। এরপর নারী দলের একটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার সুচি নির্ধারিত ছিল।
ইসিবি/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply