২৮ জুন ২০২২ (নিউজ ডেস্ক): পদ্মাসেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ রাখার সিদ্ধান্তটি সাময়িক বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বলেছেন, সেতুতে স্পিডগান মেশিন ও সিসি ক্যামেরা বসানোর পরই মোটরসাইকেল চলাচলের অনুমতি দেয়া হবে। তবে ঠিক কবে থেকে মোটরসাইকেল চলবে, তা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে নৌ পরিবহন মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ও শুদ্ধাচার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন তিনি।
শিমুলিয়া ঘাটে ফেরি চলাচল বিষয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, এই রুটে ফেরি চলাচল বন্ধের কোনও পরিকল্পনা সরকারের নেই। যানবাহনের চাহিদা থাকলে ফেরি চলাচল অব্যাহত থাকবে। শিমুলিয়া ঘাটে এখন ছয়টি ফেরি আছে। চাহিদা না থাকে কোনও ফেরি থাকবে না।
পদ্মাসেতু চালুর ফলে দক্ষিণাঞ্চলের লঞ্চগুলোর ভবিষ্যৎ সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, দেশের দক্ষিণাঞ্চলের সাথে লঞ্চ চলাচলে কোনও বিঘ্ন ঘটবে না। লঞ্চমালিকেরা আরও সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে লঞ্চ চালাবেন।
খালিদ মাহমুদ/এসকেএম/আরএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply