পদ্মাসেতুর নাট-বল্টু খোলা সেই যুবক গ্রেফতার

২৬ জুন ২০২২ (নিউজ ডেস্ক): বহুল প্রতীক্ষিত পদ্মাসেতুতে যান চলাচল শুরু হয়েছে রোববার। প্রথম দিন সেতুর নিরাপত্তায় নিয়োজিত কর্মীদের শিথিলতার সুযোগ নিয়ে পদ্মাসেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে নিয়ে টিকটক ভিডিও আপলোড করেন এক যুবক। সেই যুবককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

রোববার তাকে গ্রেফতার করা হয়। তবে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার জিসানুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিআইডির সাইবার ইন্টেলিজেন্স ও রিস্ক ম্যানেজম্যান্ট টিম তাকে গ্রেফতার করেছে।

রোববার সকাল থেকে এ সেতুতে যান চলাচল শুরু হয়। এর আগে শনিবার সকালে পদ্মাসেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর হেঁটে অনেকেই পার হন এই সেতু। রোববার শুরু হয় এই সেতু দিয়ে যান চলাচল। এদিন সেতু পার হতেও মানুষের মধ্যে দেখা গেছে বাঁধভাঙা উচ্ছ্বাস। তাই পদ্মাসেতুতে দাঁড়ানো বা ছবি তোলা নিষেধ হলেও প্রথম দিনে সেতুর নিরপত্তায় নিয়োজিত কর্মীরা অনেকটা নমনীয় ছিলেন। আর এই সুযোগে সেতুতে দাঁড়িয়ে ছবি তোলার সুযোগ পেয়েছেন অনেকে।  আবার অনেকে করেছেন টিকটক ভিডিও। এর মধ্যে এক যুবক একটি অপ্রীতিকর ঘটনা ঘটান। খুলে নেন পদ্মা সেতুর নাট-বল্টু।

পদ্মাসেতু/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *