পরীমনির জামিন শুনানী মঙ্গলবার

২৯ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): চিত্রনায়িকা পরীমনির জামিন শুনানী হবে আগামী মঙ্গলবার। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এ শুনানী হবে। এমনটাই জানিয়েছেন আর্ট নিউজের আদালত প্রতিবেদক।

পরীমনির জামিন আবেদন শুনানী ১৩ সেপ্টেম্বর ধার্য্য হয়েছিল মহানগর দায়রা জজ আদালতে। পরীমনি এই আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার ‘নিম্ন আদালতের ওই আদেশ কেন বাতিল করা হবে না’ জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করে। একইসাথে পরীমনির জামিন আবেদনের শুনানি দুই দিনের মধ্যে করার নির্দেশ কেন যো হবে না… রুলে তাও জানতে চাওয়া হয়।

আরও পড়ুন: পরীমনির পাশে দাঁড়ালেন বিশিষ্ট জনেরা

পয়লা সেপ্টেম্বরের মধ্যে রুলের জবাব দেয়ার নির্দেশ দিয়ে সেদিনই শুনানির দিন ধার্য্য করেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ও বিচারপতি কেএম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল বেঞ্চ এই রুল দেন।

পরীমনি/টিটি/আরএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *