নিউজ ডেস্ক: পূর্ব শত্রুতার জেরে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় দৈনিক মানবজমিনের উপজেলা প্রতিনিধি মোহাম্মদ বাদল ব্যাপারীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়ন উত্তর ভিটাবাড়িয়া গ্রামে গতকাল শনিবার রাত সাড়ে ১০টার সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সাংবাদিক মোহাম্মদ বাদল ব্যাপারী বলেন, পরিকল্পিতভাবেই আমার ঘরে আগুন লাগানো হয়েছে। বসতঘরে পূর্ব শত্রুতার জেরে পেট্রোল অথবা কেরোসিন দিয়ে আগুন দিয়েছে।
ভাণ্ডারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোহাম্মদ পারভেজ আহম্মেদ পলাশ জানান, ৯৯৯-এ ফোনের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এ ব্যাপারে ভাণ্ডারিয়া থানার ওসি আসিকুজ্জামান বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
অগ্নিকাণ্ড/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply