প্রকল্প গ্রহণের আগে অংশীদারদের মতামতের সমন্বয় করা দরকার

নিউজ ডেস্ক: দেশের উন্নয়নে যে কান প্রকল্প গ্রহণের আগে অংশীজনদের সাথে সমন্বয় করা দরকার। এমনটাই বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্প রাজধানী ঢাকার যানজট নিরসনের লক্ষ্যে গ্রহন করা হয়েছে। এই প্রকল্পের অ্যালাইনমেন্ট ও রেম্পের অবস্থান নির্ধারণে উদ্ভূত জটিলতা নিরসনে সব অংশীদারদের মতামত সমন্বয় করে পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সোমবার রাজধানীর ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের সভা কক্ষে ঢাকা মহানগরীতে চলমান সড়ক, রেল ও নৌ পরিবহন অবকাঠামো সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্প সমূহের মধ্যে সমন্বয় করতে গঠিত কমিটির প্রথম সভায় তিনি এ কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, অংশীদারী প্রতিষ্ঠানসমূহের সহযোগিতামূলক মতামতের ভিত্তিতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের অসামঞ্জস্যগুলো সংশোধনের মাধ্যমে প্রকল্পটি জনবান্ধব ও রাজধানীর যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী, সেতু বিভাগের সচিব মোহাম্মদ মনজুর হোসেন, পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মুশফিকুর রহমান ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ আনিছুর রহমান মিঞা।

তাজুল ইসলাম/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *